The voice of Brahmanbaria || Local news means the world is

ছাত্রলীগ নেতা উপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ ও সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়ায় শহর ছাত্রলীগ নেতা জীবন চৌধুরী (২৫) গুলিবিদ্ধ হত্তয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ।

মঙ্গলবার বিকেল চারটার দিকে বিক্ষোভ মিছিলটি জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ্ নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে এক প্রতিবাদ সমাবেশের অায়োজন করে।

এ সময় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ্, সহ-সভাপতি দেলোয়ার হোসেন জুম্মান, সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন রুবেল, জাকির হোসেন, দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম, সদর থানার সভাপতি কাজী খাইরুল অালম, সরকারি কলেজ শাখার সভাপতি শাহাদাত হোসেন শোভন, শহর ছাত্রলীগের অাহবায়ক মিকাইল হোসেন হিমেল প্রমুখ।

সমাবেশে বক্তরা বলেন, অতি বিলম্বে অস্ত্র সহ সকল অাসামীকে গ্রেপ্তার করে বিচারের দাবি জানান।

প্রতিবাদ সমাবেশে জেলা ছাত্রলীগের সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Exit mobile version