
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। চট্টগ্রাম সমিতি-ঢাকার সভাপতি সাবেক মূখ্য সচিব মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ভাইস চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান সাবেক মন্ত্রীপরিষদ সচিব মোঃ আবু সোলায়মান চৌধুরী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু আলম চৌধুরী ও হাসপাতাল কমিটির চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম খান।