The voice of Brahmanbaria || Local news means the world is

ঘাটুরায় অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এক যাত্রীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার ঘাটুরায় ব্যাটারি চালিত অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এক অটো যাত্রীর মৃত্যু হয়েছে। তবে নিহত ঐ পুরুষ যাত্রীর নাম পরিচয় পাওয়া যায়নি। সোমবার দুপুরে ঘাটুরা মেডিকেল কলেজে অদূরে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় অটোতে থাকা অপর এক যাত্রীও আহত হয়। স্থানীয়রা জানায়, দুপুরে অটোরিক্সাটি শহরের দিকে যাচ্ছিল। এমন সময় অটোরিক্সাটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গেলে অজ্ঞাত ঐ ব্যক্তি অটোটির নীচে চাপা পড়ে যায়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

Exit mobile version