
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসানুর মেহফুজ ইজাজ।আমন্ত্রীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক রবিন সাইফ , মাদ্রাসার সভাপতি হাজী জাহের বেপারী, সহ সভাপতি নাজমুল মিয়া, মাওলানা মুকবুল হোসেন,সমাজ সেবক সৈয়দ হোসেন সহ মাদ্রাসার শিক্ষকমন্ডলী। সংগঠনের পক্ষ হতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সোহেল রানা। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি শামীম ও সদস্য সুমন। উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য জুয়েল, অলি উল্লাহ, উজ্জল, আফজাল,মহি,সাকিল,শাহিন ও ইয়াতি। অনুষ্ঠানের সকল অতিথি ও গ্রামবাসী সংগঠনের এই মহৎ কাজকে সাধুবাদ জানাই । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, গ্রীন নবীনগর সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা মাহবুব আলম। সর্বশেষ বৃক্ষ রোপণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।