The voice of Brahmanbaria || Local news means the world is

গুণগত মানসম্পন্ন খাদ্য পরিবেশনায় নিউ প্রিন্স ফুড প্রোডাক্টসের আস্থা ও সুনাম ধরে রাখতে হবে::মেয়র মোঃ হেলাল উদ্দিন ।

20151110_102331ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন দেশের মানুষের ক্রমবর্ধমান খাদ্য চাহিদা ও কর্মসংস্থান পুরনে বেকারী শিল্পের গুরুত্তপূর্ন ভূমিকা রয়েছে। তিনি বলেন সুস্বাদু, মানসম্মত বেকারী খাদ্য সামগ্রী প্রস্তুুত ও পরিবেশনায় নিউ প্রিন্স ফুড প্রোডাক্টস গুণগত মান সম্পন্ন খাদ্য উৎপাদন ও পরিবেশনে তাদের সুনাম রয়েছে। এই সুনাম ও আস্থা ধরে রাখবে। তিনি আধুনিক প্রযুক্তিনির্ভর ও বিজ্ঞান সম্মত প্রক্রিয়ার মাধ্যমে গুনগত ও মানসম্পন্ন খাদ্য উৎপাদনে বেকারী শিল্প মালিকদের ভূমিকা রাখার আহবান জানান।

মেয়র গতকাল সকালে পৌরসভার গোর্কণঘাটে নিউ প্রিন্স ফুড প্রোডাক্টস এন্ড পেস্ট্রিসপ এর অষ্টম শাখা উদ্বোধন কালে উপরোক্ত কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ ইউনুছ মিয়া, সাবেক কাউন্সিলর মোঃ ফেরদৌস মিয়া, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি হাজী ডাঃ মোঃ ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক মোঃ কুদ্দুছ মিয়া, হাজী মোঃ আলী আহমেদ, মোঃ জজ মিয়া, নিউ প্রিন্স ফুড প্রোডাক্টস এর স্বত্তাধিকারী মোঃ নাছির উদ্দিন, সাবেক কমিশনার আনিসুর রহমান, চেম্বার পরিচালক মোঃ কামাল আহমেদ, জেলা আওয়ামীলীগ নেতা খোকন আচার্য্য, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জামাল মিয়া, মোঃ সুরুজ মিয়া, ইরন মিয়া, মোঃ বাছির মিয়া, মাওঃ কাউছার আহমেদ প্রমুখ।প্রেস রিলিজ

Exit mobile version