
বুধবার (১৫ জুন) রাত ১০টার দিকে একটি চাকা বিস্ফোরিত হয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হেলপারের মৃত্যু হয়। তবে তার পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনাস্থলের নিকটবর্তী আখাউড়া উপজেলার ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আবুল হাশেম জানান, সিলেটের দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকটি উজানীসার মোড়ের বাঁক অতিক্রমের সময় সামনের চাকা বিস্ফোরিত হয়ে নিয়ন্ত্রণ হারায়। ট্রাকটি ডান পাশে গভীর খাদে পড়ে যায়।
এতে ট্রাকের চালক ও হেলপার ট্রাকের ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে পুলিশ আসার আগেই হেলপারের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ট্রাক চালককে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠান।