
উপকরণ:
২-৩ টেবিল চামচ সিরাপ
১ চা চামচ সাবুদানা
১ কাপ নুডলস
২ কাপ দুধ
আইসক্রিম
স্ট্রবেরী জেলি
প্রণালী:
১। প্রথমে একটি প্যানে দুধ জ্বাল দিন। জ্বাল দেওয়ার সময় বার বার নাড়তে থাকুন, যাতে দুধ প্যানের নিচে না লেগে যায়।
২। যখন দুধ ফুটে আসবে তখন এতে চিনি দিয়ে দিন।
৩। এরপর এটি ৩-৪ মিনিট জ্বাল দিন।
৪। চুলা থেকে দুধ নামিয়ে ফ্রিজে রেখে দিন কয়েক ঘন্টা।
৫। ঠান্ডা দুধের সাথে রোজ সিরাপ অথবা রুহ আফজা মেশান।
৬। নুডলস সিদ্ধ করে আলদা করে রাখুন।
৭। এবার পরিবেশন গ্লাসে প্রথমে সাগুদানা, তারপর নুডলস, জেলেটিন দিয়ে দিন।
৮। এতে সিরাপ মেশানো দুধ ঢেলে দিন।
৯। সবশেষে আইসক্রিমের টুকরো, পেস্তা বাদাম কুচি, কাঠা বাদাম কুচি দিয়ে পরিবেশন করুন মজাদার ফালুদা।