
মহাজোটের নৌকার প্রার্থী থাকার পরও মশাল প্রতীকে ইতিমধ্যে তার প্রচার-প্রচারণা এই আসনে ব্যাপক সাড়া পড়েছে। প্রতিদিনই উপজেলার তৃনমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এই আসনের একটি পৌরসভাসহ ২১টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম গুলিতে সর্বস্তরের মানুষের সঙ্গে মহাজোটের পক্ষে মশাল প্রতিকে মতবিনিময়,পথসভা,নির্বাচনী প্রচারণা,লিফলেট বিতরণ ও গণসংযোগে সর্বস্তরের ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। এছাড়াও তিনি মতবিনিময় ,পথসভায় ও বর্তমান সরকারের দৃশ্যমান উন্নয়ন ও সাফল্যর কথা বলে লিফলেট বিতরণ করছেন।