The voice of Brahmanbaria || Local news means the world is

গণতন্ত্র আওয়ামীলীগের বাক্সে বন্দি ..সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন

আজকের গণতন্ত্র আওয়ামীলীগের বাক্সে বন্ধি, আজকে মানুষের ভোটের অধিকার নেই, আইনের শাসন নেই, মানুষ গুম হচ্ছে, মানুষের নিরাপত্তা নেই, আজকে দেশের গণতন্ত্রের নাজুক অবস্থা , বাকশাল উত্তোলন করতে হলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে কাজ করতে হবে। গতকাল শনিবার সকালে নবীনগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে সাবেক এমপি মরহুম কাজী মো: আনোয়ার হোসেনের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশারফ হোসেন একথাগুলো বলেন। উপজেলা বিএনপি সভাপতি প্রকৌশলী শফিকুল ইসলামের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী এড: হারুন আল রশিদ, সাবেক মন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভুইয়া, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এ কে একরামুজ্জামান, প্রকৌশলী খালেদ হোসেন মাহাবুব শ্যামল, আব্দুল আওয়াল, এম এ খালেক, হাফিজুর রহমান মোল্লা কচি , কাজী নাজমুল হোসেন তাপস, মো: কামাল উদ্দিন প্রমুখ।

Exit mobile version