
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাক চাপায় শাহীনুর বেগম (৪৫) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান জানান, সকালে জেলার নবীনগর থেকে শিবপুর-রাধিকা সড়ক হয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে আসছিল। পথিমধ্যে কুমিল্লা-সিলেট মহাসড়কে সদর উপজেলার গজারিয়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাক সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী শাহীনুর বেগম মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন শাহীন (৪০) ও আবুল কালাম (৬০) নামে সিএনজিচালিত অটোরিকশার আরও দুই যাত্রী । তাদের মধ্যে শাহীনকে মূমুর্ষ অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। হতাহতরা সকলেই জেলার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। ঘাতক ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
গজারিয়ায় সড়ক দূর্ঘটনা, নবীনগরের কনিকাড়া গ্রামের একজন নিহত, আহত দুই
