
গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে তাচ্ছিল্য ও অবহেলা চলছে। তাতে মানুষের মনে গভীর আশঙ্কা যে, বেগম জিয়ার জীবন নিয়ে সরকার মহা চক্রান্তে লিপ্ত রয়েছে। বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসার ব্যবস্থা করা এবং তাঁর সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে ঈদুল ফিতরের আগেই নিঃশর্ত মুক্তির দাবি করে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষকে অবগত করার লক্ষ্যে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রধান করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি। সারা দেশে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই কর্মসূচী পালন করা হয়। এ সময় জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন জহির, জিল্লুর রহমান, এডঃ শফিকুল ইসলাস, এডঃ গোলাম সারোয়ার ভ‚ইয়া খোকন, এডঃ ফখরুল ইসলাম, মোবারক মুন্সী, এডঃ আনিছুর রহমান মঞ্জু, সিরাজুল ইসলাম সিরাজ, এডঃ তারিকুল ইসলাম খান রুমা, এ.বি.এম. মোমিনুল হক, আলী আজ্জম, মোঃ আজিম, জসিম উদ্দিন রিপন, জহিরুল ইসলাম চৌধুরী লিটন, আসাদুজ্জামান শাহীন, কাউসার কমিশনার, মোঃ শাহ আলম ভূইয়া, নিয়ামুল হক, হাজী মাহিন, হাসেম আল মামুন, এডঃ আলী আজম, এডঃ ইসহাক সহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের নেতৃবৃন্দ, মহিলাদল, অংগ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস রিলিজ