The voice of Brahmanbaria || Local news means the world is

কোভিড-১৯ টিকাদান কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া পৌর পরিষদের সভা অনুষ্ঠিত


আগামী ৭ আগস্ট, শনিবার সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় কোভিড-১৯ টিকাদান কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া পৌর পরিষদের এক সভা বৃহস্পতিবার সকাল ১২টায় জুম অ্যাপস ও সরাসরি পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে।

পৌর মেয়র মিসেস নায়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বেগম, শাহানা বেগম, মিনারা বেগম, নিলুফা ইয়াছমিন, কাউন্সিলর মোঃ জামাল হোসেন, শেখ মোঃ মাহফুজ মিয়া, আক্তার হোসেন চৌধুরী, মিজানুর রহমান, মোঃ আবদুল মালেক, ওমর ফারুক জীবন, ফারুক আহমেদ, মীর মোঃ শাহীন মিয়া, মোঃ ফারুক মিয়া, মোঃ কাওসার মিয়া, মোঃ সাকিল, মোঃ আনোয়ারুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ গোলাম কাউছার, সহকারী প্রকৌশলী কাউছার আহমেদ, বস্তি উন্নয়ন কর্মকর্তা মুখলেছুর রহমান, সিভিল সার্জন অফিসের প্রতিনিধি এসএমও ডাঃ সুবল চন্দ্র দাস, সদর থানার প্রতিনিধি এসআই মুসলেম উদ্দিন, পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর রেজাউল করিম প্রমুখ কর্মকর্তা- কর্মচারী। এ সময় অংশগ্রহণকারী সকলে কর্মসূচী বাস্তবায়নে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

সভা সঞ্চালনা করেন পৌর সচিব মোঃ সামছুদ্দিন।

Exit mobile version