The voice of Brahmanbaria || Local news means the world is

কোড্ডায় ট্রেনের সঙ্গে ট্যাংক লরী ও সিএনজির সংঘর্ষে আহত ৪

13942269_1204882699543873_1849111432_nব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের সঙ্গে ট্যাংক লরী ও যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ৪জন আহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সদর উপজেলার কোড্ডা রেলগেটে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এরা হলেন- পুতুল বেগম (৫৮) ও সোহাগ মিয়া (২৫)। আহত বাকি দুজনকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।তবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সাত্তার জানান, সন্ধ্যায় কোড্ডা রেলগেইটে ঢাকাগামী মহানগর গোধূলী এক্সপ্রেস ট্রেন একটি ট্যাংকলরীকে ধাক্কা দেয়। এসময় লরিটির সঙ্গে আখাউড়াগামী অপর একটি সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশার চার যাত্রী আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

Exit mobile version