The voice of Brahmanbaria || Local news means the world is

কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-দপ্তর সম্পাদক মোঃ মহসিন মোল্লার পিতার মৃত্যুতে জেলা বিএনপির গভীর শোক

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-দপ্তর সম্পাদক মোঃ মহসিন মোল্লা এবং সৌদি আরব রিয়াদস্থ প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন এর পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি ও সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন জহির।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকাহাত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
চিলিকূট ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত মরহুমের নামাজের জানাযায় জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ আরো উপস্থিত ছিলেন- এডঃ আনিছুর রহমান মঞ্জু, হাজী সিরাজুল ইসলাম, আলহাজ্ব এ.বি.এম. মোমিনুল হক, মোঃ আলী আজম, জহিরুল ইসলাম চৌধুরী লিটন, হাজী মিজানুর রহমান, আতিকুল হক জালাল প্রমুখ।

Exit mobile version