
একযুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
গত সোমবার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। উক্ত জানাযা নামাজে জেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-সম্পাদক- এডঃ আনিছুর রহমান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক- আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, সহ-সাংগঠনিক সম্পাদক- শফিকুর রহমান সেন্টু, জেলা যুব দলের আহবায়ক- হাজী মনির হোসেন, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক- ইয়াছিন মাহমুদ, সরাইল উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, মরহুমের আত্মীয় স্বজন, শুভাকাঙ্খী সহ অসংখ্য মুসল্লীয়ান নামাজে জানাযায় শরীক হইয়া মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।