The voice of Brahmanbaria || Local news means the world is

কুষ্টিয়া এনটিভির স্টাফ করোসপন্ডেন্ট পিনুর মৃত্যুতে বিপুর শোক

কুষ্টিয়ায় এনটিভির স্টাফ করোসপন্ডেন্ট ফারুক আহমেদ পিনুর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার এনটিভি স্টাফ করেসপনডেন্ট ও প্রেস ক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক শিহাব উদ্দিন বিপু। শোকবার্তায় বিপু, ফারুক আহমেদ পিনুর রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ভারতের কলকাতার মুকুন্দপুরে রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিনুর ইন্তেকাল করেন ( ইন্নাইলাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন। ২ আগস্ট তাঁকে কলকাতার রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি মারা যান।পিনুর লাশ গতকাল বুধবার ভারত থেকে দেশে আনা হয়েছে। ও জানাযা শেষে দাফন করা হয়
ফারুক আহমেদ পিনু প্রতিষ্ঠা কাল থেকে এনটিভিতে কর্মরত ছিলেন তিনি কুষ্টিয়া প্রেসক্লাবের সহসভাপতি ও জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন।

Exit mobile version