The voice of Brahmanbaria || Local news means the world is

কুষ্টিয়ায় জাতির পিতার নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ নবীনগরে বিক্ষোভ মিছিল

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি বাংলাদেশের স্বাধীনতার পরাজিত শক্তি, সাম্প্রদায়িক, উগ্র জঙ্গিগোষ্ঠী কর্তৃক কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতির পিতার নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির আলোকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগনেতা আবুসাঈদের সভাপতিত্বে ও ছাত্রলীগনেতা নাছির উল্লাহ’র সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন নবীনগর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী মনির খান সবুর, পৌর ছাত্রীগের সভাপতি পদপ্রার্থী সুমিত চক্রবর্তী, উপজেলা ছাত্রলীগ নেতা ওয়াসিম, আশিক,রনি চৌধুরী, মেহেদী হাসান,সোহান, সোহাগ,লিখন,টিপু, উজ্জল প্রমুখ। এসময় উপস্থিত ছাত্রলীগ নেতাকর্মীরা স্বাধীনতার পরাজিত শক্তি, সাম্প্রদায়িক, উগ্র জঙ্গিগোষ্ঠী কর্তৃক কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতির পিতার নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Exit mobile version