
অদ্য ০১/০২/২০১৭ইং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ব্রাহ্মনবাড়ীয়া পৌরসভার উদ্যোগে কাজীপাড়াস্থ সৈয়দ বারী শাহ (রহঃ) এর মাজার প্রাংগনে ত্রি-বার্সিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কাজীপাড়াস্থ সৈয়দ বারী শাহ (রহঃ) এর সাজ্জাদানাশীন পীর সাহেব ও ব্রাহ্মনবাড়ীয়া পৌরসভা আহলে সুন্নাত ওয়াল জামা,আতের সভাপতি সৈয়দ নুরে আজম সাহেবের সভাপতিত্বে অনুষ্টিত কাউন্সিলে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন জেলা ইসলামী ফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নাজিম উদ্দিন আল কাদেরী, বিশেষ অতিথি ছিলেন জেলা ইসলামী ফ্রন্টের দপ্তর সম্পাদক মাওঃ ছায়েদুজ্জামান জাবের, প্রধান বক্তা সদর উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি পীরে তরিকত মাওঃ সাদেকুল ইসলাম,জনাব মোঃ মিজানুর রহমান, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- অধ্যাপক মাকসুদুর রহমান, মোঃ কামাল উদ্দিন ওয়াইসী,কাজী মাওঃ আব্দুল ওয়াদুধ,মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা জেলা সিনিয়র সহ সভাপতি ছাত্রনেতা মোঃ রফিকুল ইসলাম,জোবাইর আহাম্দ রানা, সবুজ আহমেদসহ প্রমূখ।
উক্ত কাউন্সিল অধিবেশনে সর্ব সম্মতি ক্রমে এডভোকেট সৈয়দ ছায়েদুর রহমান আওলাদকে সভাপতি, অধ্যাপক গোলাম আরিফকে সাধারণ সম্পাদক এবং মোঃ শফিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ব্রাহ্মনবাড়ীয়া পৌরসভা ইসলামী ফ্রন্টের শক্তিশালী কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন ছাত্রসেনা জেলা সিনিয়র সহ সভাপতি ছাত্রনেতা মোঃ রফিকুল ইসলাম,।প্রেস রিলিজ