The voice of Brahmanbaria || Local news means the world is

কাশবনে তরুণীর শ্লীলতাহানির ভিডিও ভাইরালের ঘটনায় যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে তরুণীর শ্লীলতাহানির ভিডিও ভাইরালের ঘটনায় জুনায়েদ (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।সোমবার দুপুরে মামলার পর তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক জুনায়েদ জেলা শহরের দক্ষিণ পৈরতলার আব্দুল আওয়ালের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান জানান, আটক জুনায়েদ ঘটনাস্থলে উপস্থিত ছিল বলে স্বীকার করেছেন। সে ঘটনার মূলহোতা রহিমের বন্ধু। গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। জুনায়েদ ঘটনার সময় উপস্থিতদের নাম জানিয়েছে। এ ঘটনার ভিডিওধারণ করেন শাকিল নামে তাদের এক বন্ধু। আটকের পর জুনায়েদ আরও গুরুত্বপূর্ণ তথ্য পুলিশকে জানিয়েছে। কিন্তু তদন্তের স্বার্থে এখন এ বিষয়ে কিছু জানানো যাচ্ছে না।
পরিদর্শক (তদন্ত) শাহজাহান আরও বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেছে। এতে প্রধান আসামি রহিমসহ ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

Exit mobile version