
গত মঙ্গলবার (১৪ জুন) সকাল ৮টায় চিকিৎসাধীন অবস্থায় তার নিজ বাড়ীতে তিনি মারা যান। তিনি বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। সূর্যকান্দী গ্রামের আবদুল সাত্তার মিয়ার ছেলে (সাদু ড্রাইবার) আবদুল গফুর । বর্তমানে কালীকচ্ছ বাজারের পাশে তার নিজ বাড়ীতে বসবাস করতেন।
মৃত্যুকালে এই ব্যবসায়ীর স্ত্রী, দুই ছেলে দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গত মঙ্গলবার বাদ আসর নামাজে জানাযা শেষে সূর্যকান্দী গ্রামের পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
তার মৃত্যুতে কালীকচ্ছ বাজারের সকল ব্যাবসায়ীরা শোক প্রকাশ করেছেন।