
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারের সিএনজি অটোরিক্সা শ্রমিকদের সঞ্চয়ের টাকা বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় কালিকচ্ছ বাজারের সিএনজি অটোরিক্সা শ্রমিকদের অফিস কক্ষে এ টাকা বিতরন করা হয়। ৩৫০ জন শ্রমিকদের মধ্যে মোট ২লক্ষ ৭৭ হাজার টাকা সঞ্চয়ের মূলধন বিতরণ করেন । এ সময় উপস্থিত ছিলেন সিএনজি অটোরিক্সা শ্রমিক সংঘটনের সভাপতি , সাধারণ সম্পাদক ও সদস্যরা ।