The voice of Brahmanbaria || Local news means the world is

কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের  ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ” কালিকচ্ছ পাঠশালা  উচ্চ বিদ্যালয়” এর ম্যানেজিং কমিটির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
 বুধবার (১৮ মে) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য পদে ৬ জন  প্রতিদ্বন্দীতা করেন। এদের মধ্যে ৪ জন নির্বাচিত হয়েছেন।
সাধারণ অভিভাবক সদস্য পদে নির্বাচিতরা হলেন মোঃ আইয়ুব খান, অহিদুজ্জামান লস্কর, মোশারফ হোসেন ও কামরুজ্জামান সজল। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে দিপু দেব বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান।

Exit mobile version