The voice of Brahmanbaria || Local news means the world is

কারা সপ্তাহে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কারাসপ্তাহ ২০১৭ খ্রিষ্টাব্দ উদযাপন উপলক্ষে গত ০৪ মার্চ সন্ধ্যা হতে মধ্যরাত পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার সম্মুখস্থ চত্বরে মনোরম পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত থেকে সিলেট এবং ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের শিল্পীদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক কার্যক্রম উপভোগ করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, বর্তমান ও সাবেক অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট, জেল সুপার মোঃ নুরুন্নবী ভূঁইয়া, জেলার মোহাম্মদ মাসুম পারভেজ মঈন, ডেপুটি জেলার হুমায়ুন কবির, ডিপ্লোমা নার্স মোঃ নাজির হোসেন, প্রমুখ।

অনুষ্ঠানে কারাগার কর্তৃপক্ষের উদ্যোগে সম্প্রতি আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে পংকজ দেব, পপী চৌধুরী, সোহেল রানা এবং অন্যান্য শিল্পীগণ অংশনেন।

Exit mobile version