The voice of Brahmanbaria || Local news means the world is

কাতার সফরে আল্লামা সাজিদুর রহমান

আমিনুল ইসলাম,কাতার প্রতিনিধিঃহেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, বাংলাদেশ ক্বওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক) এর সিনিয়র ভাইস চেয়ারম্যান, ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির উপদেষ্ঠা,অধ্যাপক হাদিস বিভাগ জামিয়া ইসলামিয়া ইউনূছিয়া ব্রাহ্মণবাড়িয়া ও মহা-পরিচালক জামিয়া ইসলামিয়া দারুল আরকাম ব্রাহ্মণবাড়িয়ার আল্লামা শায়েখ সাজিদুর রহমান সোমবার (২০ শে নভেম্বর) সাত দিনের সফরে কাতারে আসেন।

কাতারের রাজধানী দোহা হামাদ আন্তর্জাতিক বিমান বন্দরে হুজুরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ কাতার শাখার নেতৃবৃন্দরা।

এই সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ কেন্দ্রীয় সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খালেদ মোঃমোশাররফ, কাতার শাখার ছাত্রনেতা হাফেজ সফিউল্লাহ সাদেকী,ইসলামী ছাত্র খেলাফত কেন্দ্রীয় কমিটি সহ-ছাত্র কল্যান বিষয়ক সম্পাদক হাফেজ তাকদী হোসেন,মোঃ বশির শেহজাদ, হাফেজ জাকির হোসেন, মোঃ মশিউর রহমান, মোঃ নূরুল ইসলাম, হাফেজ আব্দুল আওয়াল, মোঃ জুবাইর আহমেদ, মোঃ আরমান মোল্লা প্রমুখ।

উল্লেখ্য আল্লামা শায়েখ সাজিদুর রহমান সাহেব রাষ্ট্রীয় আমন্ত্রনে কাতার এসেছেন, বিশ্ব মুসলিম উম্মার প্রসঙ্গে রাজধানী দোহাতে একটি আন্তর্জাতিক উলামা কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধি হিসাবে যোগদান করবেন এবং ২৯ নভেম্বর  দেশে ফিরবেন বলে জানা যায়।

আগামী ২৪ শে নভেম্বর রাজধানী দোহাতে ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ কাতার শাখার আয়োজনে হুজুর কে বিশাল সংবর্ধনার আয়োজন করা হবে।

Exit mobile version