
বুধবার (১২ মার্চ) বিকেলে এর উদ্বোধন করেন সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির।
বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির জানিয়েছেন, কসবা সীমান্তপথে এপার-ওপার অবৈধ অনুপ্রবেশ, সব ধরনের চোরাচালানসহ অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে এ সীমান্তের নিরাপত্তা জোরদার করার জন্যই স্থাপন করা হয়েছে এ বিওপি। উদ্বোধনের পরপরই এর কার্যক্রম শুরু হয়েছে পুরোদমে। খাদলা বিওপির জওয়ানরা সর্বদা সতর্কাবস্থায় থাকবে।
এ সময় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমানসহ আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মতিউর রহমান।