
গত ৫ নভেম্বর দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়, নিজেকে জেলা পরিষদের ইজারাদার উল্লেখ করে আব্দুল আজিজ প্রতিনিয়িনতই বিভিন্ন বাস, ট্রাক থেকে চাঁদা আদায় করেছেন। পরিবহন থেকে এভাবে চাঁদা আদায়ের ঘটনায় ইতিপূর্বে একাধিক খুনের ঘটনাও ঘটেছে। আব্দুল আজিজ জোর করে ভুয়া রশিদ দিয়ে এভাবে টাকা আদায় করে যাচ্ছেন।
অভিযোগে বলা হয়, আব্দুল আজিজ ক্ষমতার প্রভাব দেখিয়ে প্রচুর অর্থ-বিত্তের মালিক হয়েছে। এলাকায় তিনি একটি ডুপ্লেক্স বাড়ি বানিয়েছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করেছেন অভিযোগদাতা মো. জহিরুল ইসলাম।