
আজ সকাল থেকে এই বিতরণ কার্যক্রম উদ্বোধন কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল। কসবা পৌরসভা শাহপুর,আড়াউবাড়ি,কসবা সদর এলাকায় টাকা বিতরণকালে উপস্থিত ছিলেন; কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান মো:মনির হোসেন,কসবা উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম,কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কাজী আজহারুল ইসলাম,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমন প্রমুখ।এই সময় স্ব স্ব ওয়ার্ডের পৌর কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন।
কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল বলেন; আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে সরকারি ভাবে ও আইনমন্ত্রী আনিসুল হকের সহায়তায় অসহায়,দরিদ্র,দু:স্থ পরিবোরের মাঝে মানবিক সহয়তা হিসেবে বিজিএফ এবং প্রণোদনা হিসেবে নগদ টাকা বিতরণ করা হচ্ছে।