The voice of Brahmanbaria || Local news means the world is

কসবা পৌরসভার সাবেক পৌর কাউন্সিলর কামাল সরকারের নিজ অর্থায়নে ৩শত অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কসবা প্রতিনিধি::  কসবা পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর ও ক্যাবলের মালিক মোঃকামাল সরকার  নিজ অর্থায়নে ৩য় দফায় ৩শত অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী সহায়তা প্রদান করেন। আজ (২৩মে) বিকালে কসবা শান্তিপাড়ায় নিজ বাসভবন থেকে ৮নং ওয়ার্ডের ৩শত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে তিনিসহ তার লোকজন দিয়ে ঈদ উপহার পৌছে দেন।
ওয়ার্ডের কয়েকজন সংবাদ পেয়ে তার বাসভবনে উপস্থিত হওয়ার পর নিজ হাতে অসহায়দের মাঝে ঈদ উপহার তুলে দেন। এই সময় সাবেক পৌর কাউন্সিলরের কামাল সরকারের কন্যা নাভিলা সরকার উপস্থিত ছিলেন। কামাল সরকার সাংবাদিকদেরকে বলেন;করোনা মহামারি থেকে দেশের লোকজনকে আল্লাহ যেন রক্ষা করেন এই প্রার্থনা করছি। যতদিন এই অবস্থা থাকবে ৮নং ওয়ার্ডবাসীর পাশে আমার সামর্থ অনুযায়ী সহায়তা অব্যাহত থাকবে। তিনি এর আগে উক্ত ওয়ার্ডে অসহায়দের মাঝে ১ম দফায় ৩শত পরিবারকে ৭শত কেজি আটা,২য় দফায় ৩শত পরিবারকে খাদ্য সহয়তা করেছেন বলে জানান।
Exit mobile version