
আজ সকালে কসবা পৌর সভার মেয়র এমরান উদ্দিন জুয়েল নিজ হাতে কসবা পৌর উচ্চ বিদ্যালয়,কসবা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়,কসবা আর্দশ উচ্চ বিদ্যালয়, কসবা সরকারী প্রামিক বিদ্যালয,শাহপির আফছার উদ্দিন উচ্চ বিদ্যালয়, চড়নাল মাদরাসা মাঠ,কসবা রেসিন্ডিয়ান স্কুল মাঠ চত্বরে পৃথক পৃথক ভাবে ১০কেজি চাউল ও চারশত করে টাকা প্রদান করেন।
অসহায় দরিদ্র ৫শত ২০জনকে চাউল আর ১শত ৮০জনকে ৪শত করে নগদ টাকা বিতরন করা হয়।
বিতরণকালে কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃমনির হোসেন,কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কাজী আজহারুল ইসলাম, কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ,ম,হারুনুর রশীদ ঢালী,উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমন, পৌর কাউন্সিলর আবু জাহের,পৌর কাউন্সিলর রগুু, পৌর কাউন্সিলর জসীম উদ্দিন,পৌর কাউন্সিলর হেলাল সরকার ,মহিলা কাউন্সিলর রিনা খানম প্রমুখ উপস্থিত ছিলেন।