The voice of Brahmanbaria || Local news means the world is

কসবা পেশকার এন্টার প্রাইজ ৭ ডিলারসহ ৪২জনকে পুরস্কার প্রদান

কসবা প্রতিনিধি:: নব আনন্দে শুভ হালখাতা সাজি বৈশাখী উৎসবে এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবা নতুন বাজার মেসার্স পেশকার এন্টারপ্রাইজের উদ্যোগে প্রায় ৪২জন ডিলারসহ গ্রাহকদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে।

আজ ১০এপ্রিল বুধবার দুপুরে কসবা নতুন বাজার পেশকার এন্টারপ্রাইজে  এম তবিবুর রহমান জীবনের সভাপতিত্বে আলোচনা সভা ও ডিলার এবং গ্রাহকদের মাঝে পুরস্কার প্রদান করা  হয়।
এতে প্রধান অতিথি ছিলেন,কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ,ম,হারুনুর রশীদ ঢালী।
বক্তব্য রাখেন,মো:মুঞ্জুর আলম, বিল্লাল হোসেন,আনোয়ার হোসেন,জামাল হোসেন ও কবীর হোসেন মাস্টার প্রমুখ।
কসবা,বিজয়নগর,নবীনগর,চান্দুরা থানার ৭ ডিলার যযথাক্রমে এ,হেকিম এন্ড সন্স (চান্দুরা),মেসার্স আজাদ ট্রেডাস (নয়নপুর),মেসার্স ফিররুজ মিয়া ট্রেডাস(বিটঘর),মেসার্স আনোয়ার এন্টার প্রাইজ,মেসার্স রেশমী এন্টার প্রাইজ (বায়েক) প্রমুখ ব্যবসায় সফলতা বয়ে আনায় সাতটি টেলিভিশন প্রদান করা হয়। অপর দিকে গ্রাহক হিসেবে ব্যবসায়ী লেনদেনে সুফলতা বয়ে আনায় বিভিন্ন শ্রেণীতে ৩৫জন গ্রাহককে সাধারণ পুরস্কার প্রদান করা হয়েছে। পুরস্কার প্রদান করেন প্রধান ও বিশেষ অতিথিরা।
প্রধান অতিথি বলেন,আজকের অনুষ্ঠানটির মাধ্যমে এক মিলন মেলা হয়েছে। এই মিলন মেলায় সকলের উপস্থিতিতে এক  আন্তরিক সেতু বন্ধন সৃষ্টি হয়েছে। মেসার্স পেশকার এন্টার প্রাইজের  ডিলারসহ গ্রাহকদের সফলতা কামনা করে পলেখা বৈশাখের শুভেচ্ছো জানান।
Exit mobile version