
আজ বৃহম্পতিবার দুপুরে কসবা পুরাতন বাজারে অভিযান চালিয়ে বাজারকে ফরমালিন মিক্ত মাছ বাজার ঘোষণা করা হয়।
কসবা উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন ফেরদৌসী রাখীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড,আনিসুল হক ভুইয়া,কসবা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম। এই সময় উপস্হিত ছিলেন কসবা উপজেলা প্রাণী সম্পদ অফিসার,কসবা কৃষি কর্মকর্তা,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ,ম,হারুনুর রশীদ ঢালী,সাংবাদিক নেপাল চন্দ্র সাহা,কসবা পুরাতন বাজার পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহিম,কসবা পৌরযুবলীগের সাধারণ সম্পাদক রতন সরকার প্রমুখ।