
নতুন ওসি হিসেবে দায়িত্ব প্রদান করেন কসবা থানার ইনাচর্জ (তদন্ত) মো.মনিরুজ্জামানকে। সদ্য দায়িত্ব প্রাপ্ত ওসি মো: মনিরুজ্জামান কসবা উপজেলা প্রেসকাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী ও স্থানীয় সাংবাদিকদের সাথে বৃহম্পতিবার থানায় বলেন, কসবা থেকে মাদক প্রতিরোধ করবোই,কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক মুক্ত করবো না হয় চলে যাবো। আমরা পুলিশের উজ্জল মুখ দেখতে চাই,জনগণের জন্য কাজ করতে চাই আর মাদকমুক্ত কসবা গড়তে চাই। মাদক প্রতিরোধে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।