The voice of Brahmanbaria || Local news means the world is

কসবা গোপীনাথপুর শাহআলম কলেজের অধ্যক্ষ আকরাম খানের পিতা আজিজ খান আর নেই

কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামের ও গোপীনাথপুর আলহাজ¦ শাহ আলম ডিগ্রী কলেজের অধ্যক্ষ আকরাম খানের পিতা প্রবীণ আওয়ামী লীগ নেতা আজিজ খান (৯৫) গত ৯ ফ্রেব্রুয়ারি নিজ বাসভবনে ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইলাহি রাজিউন ) ।

১০ ফেব্রুয়ারি জোহর বাদ গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানামাজ শেষে নিজ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

আজিজ খানের মৃত্যুতে আইনমন্ত্রী আনিসুল হক এমপি ও তার সহকারি একান্ত সচিব রাশেদুল কাইসার ভূঁইয়া জীবন গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ছাড়া কসবা উপজেলা চেয়ারম্যান এড,আনিসুল হক ভুঈয়া,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এম.জি হাক্কানী,কাজী আজহারুল ইসলা,রুহুল আমিন ভুইয়া বকুল,কসবা পৌরসভার মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, কসবা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবীর সরকার, কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী, কসবা উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক ও গোপীনাথ পুর ইউপি চেয়ারম্যান এস এম এ মান্নান জাহাঙ্গী, কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.মনির হোসেন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমন,কসবা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রতন সরকার, গোপীনাথপুর বাজার কমিটিসহ যুবলীগ, ছাত্রলীগ শোক প্রকাশ করেছেন।

Exit mobile version