The voice of Brahmanbaria || Local news means the world is

কসবা গোপীনাথপুর ইউপির কাউনসিলার জাকির ইয়াবা সহ পুলিশের হাতে আটক

jaker-mamberকসবা প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা গোপীনাথপুর ইউপির ১নং ওয়ার্ডের মেম্বার মো:জাকির হোসেনকে ইয়াবাবহন করার দায়ে তাকে আটক করে কসবা থানা পুলিশ ।

গত বুধবার বিকালে গোপীনাথপুর ইউপির কোনাপাড়া এলাকা থেকে কসবা থানা পুলিশ তার দেহ তল্লাশী করে পেন্টের পকেট থেকে ১০০টি ইয়াবা পিচ উদ্ধার করে। এই ব্যাপারে কসবা থানার এসআই আশরাফ কামাল বাদী হয়ে জাকির হোসেনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। কসবা থানা মামলা নং-৪ তারিখ ০১-১২-২০১৫ইং।বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত মাদক সম্রাট জাকির মেম্বারকে জেলা আদালত থেকে জেলাকারাগারে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য যে, গত ২/৮/২০১৪ইং একই ধারায় কসবা থানা মামলা নং-৭ মামলার আসামী যাহা বিচারধীন রয়েছে এবং এলাকায় একজন চিহ্নিত মাদক সম্রাট বলে কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন জানান।

Exit mobile version