The voice of Brahmanbaria || Local news means the world is

কসবা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে সরকারি কর্মচারীদের মাঝে মাস্ক বিতরণ

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে সরকারি কর্মচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে কসবা উপজেলা পরিষদের সরকারি কর্মচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ. ম. হারুনুর রশীদ ঢালী। মাস্ক বিতরণকালে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী।
বক্তব্য রাখেন, কসবা উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মোতাহার হোসেন, উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী মো: রুবেল মিয়া প্রমুখ। এছাড়াও প্রধান অতিথি কসবা পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাইদুর রহমান মানিকসহ সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন।

বক্তারা বলেন; এমন ভুল করবো না,মাস্ক ছাড়া ঘর থেকে বের হবো না।

Exit mobile version