The voice of Brahmanbaria || Local news means the world is

কসবা উন্নয়ন মেলায় থানা পুলিশের অংশগ্রহণ করে পুরস্কার

কসবা প্রতিনিধি :কসবা উপজেলা চত্বরে ৪ থেকে ৬ অক্টোবর ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতার প্রায় ৪৭ বছর পর বর্তমান কসবা থানার অফিসার ইনচার্জ মো: আবদুল মালেক ও থানা পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় একটি উন্নয়ন মেলায় অংশগ্রহন করেছেন।

এই প্রথম কসবায় পুলিশের উন্নয়ন মেলায় স্টল প্রদান করে মানুষের মাঝে সেবার মান প্রসার করতে সক্ষম হয়েছেন বলে অনেকে আলোচনা করেন। পুলিশ যে সর্বক্ষেত্রে অংশ গ্রহণ করেন তারই প্রমাণ এই উন্নয়ন মেলায় স্টল প্রদর্শনটি। এই স্টল প্রদর্শনীর ফলে কসবাবাসী কসবা থানা পুলিশ তথা কসবা থানার ওসি মো: আবদুল মালেককে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

Exit mobile version