The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় ১দিনে সাংবাদিকসহ ৮জন করোনা সনাক্ত

কসবায় আগের ১০জন ছাড়া আবারও ১দিনে নতুন করে আজ ৮জনের করোনা সনাক্ত হযেছে। কসবা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ অনিক ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

একদিনের নতুন ৮জন করোনা আক্রান্তের মধ্যে কসবা সাহা পাড়া গ্রামের দুইজন, এক সাংবাদিক ও পূর্বে আক্রান্ত এক সাংবাদিকের মেয়ে. কসবা পুরাতন বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির এক নেতা , আড়াইবাড়ি গ্রামের দুই জন রয়েছেন।

কসবায় মোট করোনা নমুনা সংগ্রহ-৬১২জন,নেগেটিভ রিপোর্ট আসে-৪০৮জনের,পজিটিভি রিপোর্ট আসে ১৮ (১০+৮) জনের।

কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম জানান; করোনা আক্রান্ত সাহাপাড়াসহ সব এলাকায় গিয়ে আক্রান্তদের বাসা সহ আশপাশ লকডাউন ঘোষণা করা হয়েছে। আক্রান্তদের হাসপতাল আইসোলেশনে যাওযার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

Exit mobile version