The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা

কসবা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া :  ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা বিদ্যানগর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে ২৭ মে রেববার দুপুরে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এক মতবিনিময় সভা অনুৃষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বায়েক ইউপি চেয়ারম্যান আল মামুন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কসবা উপজেলা প্রেসক্লাব ও মাদক মুক্ত কসবা চাই সংগঠনের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী ।

বক্তব্য রাখেন,বিদ্যালয়ের শিক্ষক যথাক্রমে মো: আজাদুর রহমান,ইদ্রিছ আহাম্মদ,নূরুল ইসলাম,ফারুক আহাম্মদ,নেছার আহাম্মদ,শাহ্ আলম,রোজিনা আক্তার,শিরিনা আক্তার,বজলুর রহমান,নাজমূল এবং শিক্ষার্থী ইব্রাহিম ও তানিয়া প্রমুখ।

বক্তারা বলেন , শিক্ষাঙ্গন থেকে মাদক মুক্ত করতে হলে নিজেরা সচেতন হয়ে অপরকে সচেতন করে মাদকমুক্ত সমাজ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হবে।

পরিশেষে বিদ্যালয় চত্বরে “মাদক ছাড়বো,সন্দুর জীবন গড়বো” শিক্ষিার্থীরা একটি শোভাযাত্রা করেন।

Exit mobile version