The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় লকডাউন অমান্য করায় ১০জনকে জরিমান

কসবা প্রতিনিধি::আজ ২৩জুলাই থেকে ৫আগষ্ট পর্যন্ত সরকার কঠোর লকডাউন ঘোষণায় মাঠে নেমেছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রশাসন ,পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী । আজ সকাল থেকে বিকাল পর্যন্ত মাঠে ছিলেন সেনাবাহিনী সদস্য,পুলিশ,স্কাউট,আনসার। লকডাউন অমান্য করে ৮ দোকানী দোকান খোলা রাখায় ও মাস্কবিহীন রাস্তায় অবাধে চলাচলের দায়ে পৃথক পৃথক ভাবে ১০জনকে জরিমানা করেন ।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেষ্ট মাসুদ উল আলম ও সহকারী কমিশনার ভূমি হাসিবা খান। এই সময় কসবা থানা অফিসার আলমগীর ভূইয়াসহ পুলিশ সদস্যদেরকে অংশ নিতে দেখা গেছে। কসবা টিভির পক্ষ থেকে মাস্ক বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী সদস্যরা।

Exit mobile version