The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় রেজিয়া হত্যার বিচারসহ আসামীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন

খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা উপজেলা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গৃহবধুর হত্যার প্রতিবাদে ও আসামীরা বাদীর পরিজনদেরকে জীবনাশের হুমকিসহ মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে ৮ নভেম্বর রোববার সকালে কসবা উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধন করেছে পরিবার ও এলাকাবাসী। নিহতর বাবা আবুল খায়ের,মা ফাতেমা বেহম,কন্যাশারমিন আক্তার,ছেলে মাসুদ। তারা হত্যাকারীদের গ্রেফতারসহ বিচারের দাবী করে আসামী কর্তৃক জীবনাশের হুমকি সহ নিহত পরিবারের উপর মিথ্যা মামলা দায়ের প্রতিবাদ করেন।

উল্লেখ্য যে,কসবা উপজেলার গোপীনাথপুর ইউপির আমতলী গ্রামের গত ১৮ সেপ্টেম্বর রাতে রেজিয়া বেগম নামে এক গৃহবধুকে গলা কেটে হত্যা করে দুর্বৃওরা ।

Exit mobile version