The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় মোটর সাইকেল আতংক

কসবা প্রতিনিধি : কসবা উপজেলা সদর সহ উপজেলার বিভিন্ন স্থানে অপ্রাপ্ত বয়সি ছেলেরা অবাধে মোটর সাইকেল চালানোর ফলে কসবায় এখন যেন মরণফাঁদ পরিণত হয়েছে। এক শ্রেণীর মোটর সাইকেল চালকদের অপতৎপরতার ফলে আতংকে রয়েছে স্কুল ও কলেজগামী ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা।
আজকাল কসবার মানুষ মুত্যুর ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত পারাপার হচ্ছে প্রতিটি রাস্তা। পবিত্র ঈদ উল ফিতরের দিন থেকে এই পর্যন্ত মোটর সাইকেল দুর্ঘটনায় বেশ কয়েক জন নারী-পুরুষ নিহত সহ আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। মোটর সাইেেকলের চাপা পড়ে কাঞ্চনমুড়ির আবুল খায়ের (৪৯),কসবা শান্তি পাড়ার নাদিম হোসেন চৌধুরী (২৮),জাজিসার গ্রামের গৃহবুধ শারমিন আক্তার (৩০) মৃত্যু বরণ করেন। আহত হয়েছে প্রায় ১৫জন বলে সূত্রটি জানান। এই মোটর সাইকেলের মরণফাঁদ থেকে কসবাবাসীকে রক্ষার্থে ও অপতৎপরতা প্রতিরোধে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন কসবা উপজেলা সচেতন নাগরিক ফোরাম (কসনাফ) ও বিএইচআরসি কসবা।

Exit mobile version