
আকাবপুরের অহিদ মিয়াসহ জমির অনেক মালিকরা জানান,এই মাঠের অধিকাংশ জমির ফসল নষ্ট হয়ে পড়েছে। কসবা উপজেলা কৃষি অফিস সংবাদ পেয়ে আবকাবপুর ও চক চন্দ্রপুর মাঠে পরিদর্শনে আসলে গরম হাওয়ার কারণে এই নষ্ট হওয়ার মূল কারণ বলে ভুক্তভোগিরা জানান।
এই দিকে কসবা উপজেলা কৃষি অফিসার মো: কবীর হোসেন জানান; অকালে বা অসময়ে চারা রোপন ও রোপনের মধ্যভাগ সময়ে সেচ প্রদানে ব্যর্থ অপর দিকে মাঠে প্রচন্ড গরম হাওয়ার কারণে ফসলি জমি ক্ষতি হয়েছে ।