The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় মাটিচাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় টিলা থেকে মাটি কাটতে গিয়ে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, শুক্রবার সকালে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের কোল্লাপাথর গ্রামের মফিজ মিয়ার মালিকানাধীন উচু টিলা থেকে মাটি কাটতে গিয়ে চাপা পড়ে ২ শ্রমিক আহত হন। তাদের কসবা হাসপাতালে নেয়ার পথে মালু মিয়া (২৫) নামে এক শ্রমিক মারা যান। অপর শ্রমিক হোসাইন মিয়াকে (২৪) হাসপাতালে ভর্তি করা হয়। নিহত মালু মিয়ার বাড়ি উপজেলার সস্তাপুর গ্রামে।
এ ব্যাপারে কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
Exit mobile version