The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় মহান বিজয় দিবস পালিত

কসবা প্রতিনিধি : সারা দেশের মত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।

দিবসের সকালের উপজেলা শহীদ মিনারে সকল শ্রেণীপেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

কসবা সরকারি সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড:রাশেদুল কাওছার ভূইয়া জীবন।

বক্তব্য রাখেন কসবা থানা অফিসার মোহাম্মদ লোকমান হোসেন।

এই সময় কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল,উপজেলা ভাইস চেয়ারম্যান মনির হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী,সহকারী কমিশনার ভূমি জাহহাঙ্গীর হোসেন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এমজি হাক্কানী,কাজী আজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ডিসপ্লেতে উপজেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ। পরিশেষে মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়।

Exit mobile version