
এই সময় কসবা থানা অফিসার ইনচার্জ মো: আলমগীর ভুইয়া, থানা পুলিশ পরিদর্শক তদন্ত কর্মকর্তা জাকির হোসাইন এবং কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী উপস্থিত ছিলেন। যৌথ অভিযান পরিচালনা শেষে কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম ও কসবা থানা অফিসার ইনচার্জ মো:আলমগীর ভুইয়া বলেন,করোনা দ্বিতয় ঢেউকে মোকাবেলা করতে হলে সকলকে স্বাস্থ্যবিধি মেনে সচেতন হতে হবে এবং মাস্কসহ হ্যালমেট পড়ে মোটর যান চালানোর জন্য অনুরোধ করেন। একই সাথে কসবা মহিলা বিশ^ বিদ্যালয় কলেজ মাঠে রমজানে ন্যায মূল্যে টিসিবির পন্য বিক্রয় পরিদর্শন করেন।