
কসবা থানা অফিসার ইনচার্জ মো: আব্দুল মালেক সাংবাদিকদেরকে জানান; টহলরত কালে গোপন সংবাদের ভিওিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজলার কায়েমপুর ইউপির কামালপুর কেনু মিয়ার বাড়ির সামনে থেকে প্রাইভেটকার দিয়ে ঢাকা পাচারকালে ৭৮ কেজি গাজাঁসহ প্রাইভেটকারটি আটক করা হয়। যার মূল্য ১২ লাখ টাকা বলে পুলিশ জানান। এই সময় কসবা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আসাদুল ইসলাম , এস আই আ:রহিম,এস আই ফারুক আহাম্মেদ ,এস আই মিজানুর রহমান উপস্থিত ছিলেন। এই বিষয়ে মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য আইনে কসবা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।