
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে কসবা উপজেলার ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়কের মীর পুকুরপাড় নামক স্থানে ডাকাতিকালে পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, তিনটি গুলি ও চারটি চাপাতি উদ্ধার করেছে পুলিশ।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন আহাম্মেদ জানান, গভীর রাতে মহাসড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল লোকমান ও তার দল। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেলে ডাকাতদলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে লোকমান ঘটনাস্থলেই মারা যান। এ সময় একটি পাইপগান, তিনটি গুলি ও চারটি চাপাতি উদ্ধার করা হয়।