The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় নারী সাংবাদিক হিসেবে ফারজানা রশীদ ঢালী কাশমি

কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি,পাক্ষিক অপরাধ পত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক,মোহনা টিভি কসবা প্রতিনিধি,কসবা আমার আমার কসবা সামাজিক সংগঠনের সভাপতি, মাদকমুক্ত কসবা চাই সংগঠনের সভাপতি ও কসবা-আআউড়া টেলিভিশন ক্লাবের আহবায়ক এবং দৈনিক খবর পত্রর প্রতিনিধি খ.ম.হারুনুর রশীদ ঢালীর দ্বিতীয় কন্যা বেসরকারী টেলিভিশন এসটিভি বাংলা কসবা উপজেলা প্রতিনিধি হিসেবে ফারজানা রশীদ ঢালী কাশমি দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি অপরাধ পত্র পত্রিকার দায়িত্ব পালন করছেন। নারী সাংবাদিক হিসেবে ফারজানা রশীদ ঢালী কাশমি এই পেশায় এসে সফলতা অর্জন করায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কসবা উপজেলা শাখা তাকে সংবর্ধনা ও সম্মাননা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কসবা উপজেলা শাখার সভাপতি মোবারক হোসেন চৌধুরী নাছির বলেন;পুরুষের পাশাপাশি নারীও এই পেশায় এসে বলিষ্ঠ ভূমিকা রাখছেন। এই মহত পেশায় নারী মিডিয়া কর্মীরা উৎসাহ পাওয়ার জন্য এই উদ্যোগ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গ্রহণ করেছেন।

Exit mobile version