
প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে জমশেদ,সাক্কু,ইয়াছিন,মোমরাজসহ পলাতক আসামীদের গ্রেফতারসহ ফাঁসী এবং ফেক আইডির মাধ্যমে হুমকির বিচার দাবী করেন।
উল্লেখ্য যে, উপজেলার নিমবাড়ি গ্রামের মৃত লাবু মিয়ার দুই ছেলে রহিজ মিয়া ২০১৭ সালের ১০ এপ্রিল ও ফয়েজ মিয়াকে ২০২১ সালে ১৩মার্চ ঘাতকরা পরিকল্পিত ভাবে তুচ্ছ ঘটনার জের ধরে হত্যা করে। পুলিশ দুই আসামীকে গ্রেফতার করলেও অবশিষ্ট ২৮ আসামীকে আজও গ্রেফতার করতে পারেনি। আসামীরা হত্যা মামলা থেকে আত্বরক্ষা পেতে থানায় মিথ্যা মামলা দায়ের করার পায়তারা করছে এবং আসামীদের ভয়ে গ্রামের লোকজন এখন আতংকে রয়েছে বলে গ্রামবাসী জানান।