The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় দুইটি দোকান আগুনে ভস্মীভূত

কসবা প্রতিনিধি : ব্রা‏‏হ্মণবাড়িয়ার কসবা উপজেলার সিমরাইল গ্রামের সাত পাড়ায় আগুনে দুইটি দোকান পুড়ে ছাই হয়ে যাওয়ার সংবাদ পাওয়া যায়। এ ব্যাপারে কসবা থানায় একটি এজাহার করা হয়েছে।
এজাহার সূত্রে প্রকাশ,২৭ ফেব্রুয়ারি সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টায় দূবৃত্তরা কাজলের চা’র দোকানে আগুন দিলে সাথে থাকা ডা:শাহ আলম মেন্টুর ঔষধের দোকানসহ দুইটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

মামলার এজাহারে জানা যায়, কাজল মিয়ার চায়ের দোকানে বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করেই এই ঘটনার সূত্রপাত ঘটে।দুইটি দোকানের ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২লাখ ৫০ হাজার টাকা। এই ঘটনাকে কেন্দ্র করেই মো: কাজল মিয়া বাদী হয়ে একই গ্রামের মো:জিয়াউর রহমান সহ ১০জনকে দায়ী করে  কসবা থানায় একটি এজাহার দায়ের করেন।

গতকাল  কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন আগুন লাগার কথা স্বীকার করেন এবং  তদন্তক্রমে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান।

মামলার বাদী কাজল মিয়া এই প্রতিবেদককের কাছে ঘটনার ২০ ঘন্টা পরও থানায় মামলাটি এফআইআর না করায় ক্ষোভ প্রকাশ করেছেন।

Exit mobile version